ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে শুভেচ্ছা ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে শুভেচ্ছা ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীর এ ভাষণ গণভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গতকাল মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদ্‌যাপন করা হবে।
অন্যদিকে দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে।  শুক্রবার (১৪ মে) বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑